অক্টোবর ২৫, ২০১৭,৮:৫২ অপরাহ্ণ
ঝালকাঠীর কাঠালিয়ায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে কাঠালিয়া উপজেলা যুবদলের প্রধান কার্যালয়, কাঠালিয়া উপজেলা মোড়ে গতকাল বিকাল ৪ টায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি মোঃ সফিকুল ইসলাম রাসেল সিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা তৃণমূল দলের সভাপতি সাংবাদিক এইচ.এম বাদল, জাতীয়তাবাদী সাইবার দলের ঝালকাঠী জেলা শাখার সংগ্রামী আহবায়ক, মোঃ মোছাদ্দেক বিল্লাহ, কাঠালিয়া সদর ইউনিয়নের যুব দলের সহ সভাপতি মসিউর রহমান মসু, কাঠালিয়া সদর ইউনিয়নের যুব দলের সাধারন সম্পাদক জাহিদ হোসেন মিরাজ, যুবদল নেতা টাইগার সুমন, যুবদল নেতা আব্দুল লতিফ ও যুবদল নেতা সফিকুল ইসলাম শাওন। সভা শেষে সভাপতি মোঃ সফিকুল ইসলাম রাসেল সিকদার তার বক্তব্যে বলেন, আগামী দিনে যুব দলকে সংগ্রামী চেতনার সাথে কাজ করতে হবে। ৩৯তম যুবদল প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলে উপস্থিত হয়ে যুব দলকে আবারও প্রমান করে দিতে হবে যুবদলই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারে। সামনের আন্দোলনে যুবদলকে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে সভা শেষ করেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain