আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ডিসেম্বরেই বিয়ে করছেন পাওলিও দাম

অক্টোবর ২৫, ২০১৭,৮:৪১ অপরাহ্ণ

 
Spread the love

 

মো রাজিব তালুকদার: বছরের শেষ দিকে এসে বোধহয় তারকাদের বিয়ের ধুম পড়ে গেলে। গতকালই খবর বেরিয়েছে, ডিসেম্বরে বিয়ে করছেন এই সময়ের সবচেয়ে বড় তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

সেই খবরের রেশ না কাটতেই নয়া বিয়ের খবর। এবারের সুখবরটা শোনালেন কলকাতার হট সেনসেশন অভিনেত্রী পাওলি দাম। এক ধাপ এগিয়ে তিনি আবার বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছেন। ভারতীয় মিডিয়ার খবর বলছে, আগামি ৪ ডিসেম্বর সোমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাওলি। পাত্র ব্যবসায়ী অর্জুন দেব। কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান। যেহেতু পাত্রপক্ষের নিবাস গুয়াহাটি, তাই সেখানে ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন দেয়া হবে।

পাওলি যে বিয়ে করতে চলেছেন তার গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। তবে নায়িকা নিজের মুখে কোনও কিছুই স্বীকার করতে চাইছিলেন না।

এখনও পাওলি এ ব্যাপারে কিছু বলতে নারাজ। বিয়ে তাঁর কাছে ভীষণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। তাই গোটা বিষয়টা ব্যক্তিগত পর্যায়েই রাখতে চান। কিন্তু খবর তো ছড়াতেই থাকে। প্রথমে বিয়ের গোটা অনুষ্ঠানই গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, বিয়ে হবে কলকাতায় মেয়ের বাড়িতে। ৬ তারিখে পরিবারসহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন। বিয়েতে ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠ সকলকেই আমন্ত্রণ জানাবেন পাওলি। ইতোমধ্যে অনেকের কাছে সেভ দ্য ডেট মেসেজ পৌঁছেও গিয়েছে। অর্জুনের ব্যবসায়ী পরিবৃত্তটিও কম বড় নয়। অতিথি তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাওলির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, নিজে গিয়েই দিদি মমতাকে আমন্ত্রণ জানাবেন নায়িকা।

ইতালীয় কনসাল জেনারেলের এক পার্টিতে আলাপ হয় পাওলি আর অর্জুনের। তার পরেও একাধিক অনুষ্ঠানে দুজনের দেখা হয়। প্রেম পর্বের সেই শুরু। প্রেমের বিষয়টিও পাওলি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু এসব তো চাপা থাকে না। হবু বরকে তিনি অবশ্য জোজো বলে ডাকেন। তবে বিয়ে করলেও কখনো অভিনয় ছাড়ছেন না নায়িকা। পাওলি এর আগে বহুবারই বলেছেন, বিয়ে করলেও অভিনয় চালিয়ে যাবেন। অর্জুনেরও এ ব্যাপারে নাকি পূর্ণ সমর্থন রয়েছে। তবে বিয়ের জন্য তিনি জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন বলে খবর। ফেব্রুয়ারি থেকে ফের কাজ শুরু করবেন। তাঁর আগামি ছবির শিডিউল অন্তত তেমন কথাই বলছে।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain