অক্টোবর ২১, ২০১৭,১০:১১ অপরাহ্ণ
মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী) কাঠালিয়া : ঝালকাঠির রাজাপুর উপজেলাবাসীর কাছে আতংকের অপর নাম অপু বাহিনী। একাধিক মানুষকে হত্যার চেষ্টা, অপহরনর করে অর্থ আদায়, ধর্ষন, ছিনতাই, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন মানুষকে জিম্মি করাসহ ডজন খানেক অভিযোগ রয়েছে এই বাহিনীর প্রধান অপু মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
উপজেলার বাইপাস এলাকা থেকে শুরু করে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট,আরুয়া সোঁনার গাও। বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর হয়ে ভাতকাঠী পর্যন্ত অপু মৃধা তার রাম রাজত্ব কায়েম করেছে। এইসব এলাকার অসংখ্য পরিবার অপু বাহিনীর কাছে জিম্মি। মাদক সেবন, মাদক মজুদ ও অবৈধ অস্ত্র নিরাপদে রাখতে এইসব এলাকার বেশকিছু পরিবারকে অপু ও তার বাহিনী ব্যবহার করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
সর্বশেষ সোহেল হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে অপু ও তার সহযোগীরা। গত বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আলগী গ্রামে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায় বাঁধা দেয়ার কারনে সোহেলকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। হামলায় আহত সোহেল বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই রাজাপুর থানায় অপু মৃধা সহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে আহত সোহেলের বড়ভাই সুমন হাওলাদার।
রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের বাংলাদেশ পুলিশ এ কর্মরত ইদ্রীস মৃধার ছেলে অপু। ৪ বছর পূর্বে সন্ত্রাসে প্রথম হাতেখড়ি তার। উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের মধ্যে কোন্দল সৃষ্টি হলে এক পক্ষে অবস্থান নেয় অপু। কোন্দলের জেরধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে প্রথম অপু অস্ত্রহাতে হামলায় অংশ নিতে দেখা যায়। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জমানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান রুবেলকে কুপিয়ে গুরুতর আহত করে এই অপু। প্রায় এক বছর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার পর প্রানে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরন করতে হয় রুবেলকে। সেই মামলায় অপুকে গ্রেপ্তার করা হলেও পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায় দূর্ধর্ষ অপু। আদালতে মাধ্যমে জামিন পাওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠে সে। নিজস্ব বাহিনী গঠন করে একের পর এক অপরাধ সংগঠিত করে যাচ্ছে। বর্তমানে বেশির ভাগ সময় আত্মগোপনে থাকায় অপুর সন্ধান পায়না পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা পরিদর্শক (ওসি) মো: শামসুল আরেফীন বলেন, অপু মৃধার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল নিয়োজিত করা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain