আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই: নাসিম

অক্টোবর ২১, ২০১৭,৯:২৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প পথ নেই। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোন হুমকি ধমকিতে ভয় পায় না। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে। অতীতের মত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করতে হবে।

আওয়ামী লীগ জনগণের দল, জনগণের ভালবাসা নিয়ে ও মন জয় করে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। একাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে নাসিম বলেন, সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,গান্ধাইল ইউপি চেয়ারম্যন আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain