আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সড়ক দুর্ঘটনা রোধে বিকল্প যানবাহনের টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে : রাষ্ট্রপতি

অক্টোবর ২১, ২০১৭,৯:২৩ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে বিকল্প যানবাহনের টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সময়ের চেয়ে জীবন মূল্যবান। সড়ক দুর্ঘটনায় অকালে মূল্যবান জীবন ঝরে যাক তা কেউ চায় না। তাই সড়ককে নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি বিকল্প যানবাহনের টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। আজ রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল শনিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করে আবদুল হামিদ বলেন, ‘উন্নত যোগাযোগ অবকাঠামো এবং পর্যাপ্ত পরিবহণ সেবা টেকসই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের পূর্বশর্ত।

বর্তমানে সড়কপথে মোটরযানের সংখ্যা, যাত্রী এবং যানবাহনের গতি বৃদ্ধি পাওয়ায় সড়ক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘বলতে গেলে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন কেউ না কেউ অকালে প্রাণ হারাচ্ছেন সড়কে, মহাসড়কে। সরকার সড়ককে নিরাপদ করতে একমুখী চলাচল, জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, সড়ক ডিভাইডার নির্মাণ, ঝুঁকিপূর্ণ বাঁককে সরলীকরণ, সতর্কীকরণ সাইনবোর্ড, চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে।’ আবদুল হামিদ বলেন, এ সত্ত্বেও মহাসড়কে গাড়ি চালকদের প্রতিযোগিতা, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রাম ও প্রশিক্ষণের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা, আইনের যথাযথ প্রয়োগের অভাব ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা অনেক যাত্রীর জীবন কেড়ে নিচ্ছে। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি গাড়িচালক, মালিক, সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, পথচারী, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।

রাষ্ট্রপতি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং গাড়ি চালক-মালিক-যাত্রী-পথচারী-শ্রমিক-কর্মচারীসহ সড়ক পরিবহণ ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain