আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সোনারগাঁয়ে কারেন্টজাল ও জাটকা ইলিশ সহ আটক ২

অক্টোবর ৫, ২০১৭,১:২৯ অপরাহ্ণ

 
Spread the love

সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ে মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্টজাল ও ১’শ কেজি জাটকা ইলিশসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনূর ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত দুই জেলেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

বৈদ্যোরবাজার নৌ-পুলিশের ইনচার্জ আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার ও বৈদ্যোরবাজার নৌ- পুলিশের একটি দল মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় পৃথক ভাবে অভিযান চালায়। এ সময় ১ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্টজাল ও ১’শ কেজি জাটকা মাছসহ নিরু বর্মন (৩৫) ও শাওন (১৮) নামের দুই জেলেকে আটক করা হয়। আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনূর ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই জেলেকে ৫শত টাকা করে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং আটককৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে সোনারগাঁয়ের জেলেদের জন্য সরকারীভাবে রেশনিংয়ের কোন ব্যবস্থা শুরু হয়নি। তাই জেলেদের জাটকা ইলিশ মাছ না ধরার জন্য নিরুৎসাহি করতে আমরা আগামিকাল বৃহস্পতিবার আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কার্ডধারী ১৬৬ জন ইলিশ জেলেদের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain