অক্টোবর ৫, ২০১৭,১:২৭ অপরাহ্ণ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ ৩৩ টি ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আঃ সাহিদ মিয়ার পুত্র মোঃ আক্তার হোসেন (২৪), মোঃ মোত্তাকিমের পুত্র মোঃ ছিদ্দিকুর রহমান (৩০) ও বানারহাওলা গ্রামের ইউনূছ আলীর পুত্র সাজেদুল ইসলাম (২২)।
অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া মোত্তাকিমের বাড়ির পাশ থেকে পিকআপ ভ্যান চালক আক্তার হোসেন ও ছিদ্দিকুর রহমানকে আটক করা হয়।
পরে সন্দেহ হলে তাদের তল্লাশি করে পলিথিনের প্যাকেটে মোড়ানো একটি কন্ট্রোলারসহ ২৩ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে রাতে সদর ইউনিয়নের বানার হাওলা গ্রাম থেকে ১০ টি ইয়াবাসহ সাজেদুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা এবং গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain