আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রোহিঙ্গা সংকট অগ্রণযোগ্য ট্র্যাজেডি: যুক্তরাজ্য

সেপ্টেম্বর ২৮, ২০১৭,৬:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট রোহিঙ্গা সংকটকে ‘অগ্রহণযোগ্য ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে দেশটির কার্যত নেতা অং সান সু চির সরকারকে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে রাখাইনে সংঘাতপীড়িত এলাকায় মানবিক সাহায্য পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
মিয়ানমারে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ ও রাখাইন রাজ্য সফর করে বৃহস্পতিবার যুক্তরাজ্যের এশিয়াবিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড এই মন্তব্য করেন।
‘গত কয়েক সপ্তাহে রাখাইনে আমরা যা দেখেছি, তা পুরোদস্তুর ও অগ্রণযোগ্য ট্র্যাজেডি’, বলেন মার্ক ফিল্ড।
রোহিঙ্গা সংকট নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিষদে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের। এর আগেই তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম সহিংসতা চালানোয় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন।
মিয়ানমারের সহিংসতার বিষয়ে মার্ক ফিল্ড বলেন, ‘সম্প্রতি কয়েক বছরে মিয়ানমারের বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের ওপর চলমান এই সহিংসতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট সেই অগ্রগতির পথ থেকে দেশটিকে সরিয়ে নিচ্ছে।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের বিতাড়িত করতে মিয়ানমার যে সহিংসতা চালাচ্ছে তা বন্ধ করতে হবে। সেই সঙ্গে সেখানে বৌদ্ধ ছাড়াও যেসব জাতিগোষ্ঠী রয়েছে, তাদেরও নিরাপত্তা দিতে হবে। আর রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার দায় অবশ্যই মিয়ানমারের সামরিক বাহিনীকে নিতে হবে।’
এর আগে গত বুধবার রাখাইন রাজ্যে সহিংসতা প্রবণ এলাকা থেকে প্রতিবেদন করা কয়েকজন প্রতিবেদক যান যুক্তরাজ্যে। তাঁদের সঙ্গে কথা হয় যুক্তরাজ্যের কর্তাব্যক্তিদের।
মিয়ানমারে রোহিঙ্গারা গত কয়েক দশক ধরেই সহিংসতার শিকার হয়ে আসছে। গত ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করে। এরে জেরে রোহিঙ্গাদের ওপর আবার সহিংসতা শুরু হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, নতুন করে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্তমানেও পালিয়ে আসছে অনেক রোহিঙ্গা। তারা খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ নানামুখী সংকটের মধ্যে রয়েছে।দ্য গার্ডিয়ান

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain