সেপ্টেম্বর ২৮, ২০১৭,৬:৫৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রংপুর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকে ঢাকায় চলে গেছেন।
বৃহস্পতিবার সকালে বিমানে তিনি ঢাকায় চলে যান। এরশাদ অসুস্থ হয়ে রংপুর সিএমএইচে দুই দিন চিকিৎসাধীন ছিলেন।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বৃহস্পতিবার সকালে রংপুর সিএমএইচ থেকে সৈয়দপুর বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে একটি বেসরকারি বিমানে ঢাকায় চলে যান।
জাপার নেতারা জানান, দলের চেয়ারম্যান এখন অনেকটা সুস্থ। ঢাকায় গিয়ে আরও উন্নত চিকিৎসা নিতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচদিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন। এরপর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে একাধিক নির্বাচনী প্রচারণা এবং জনসভা করেন। গত মঙ্গলবার প্রচ- রোদ ও গরম উপেক্ষা করে সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। এতে ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain