আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহে ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যা

সেপ্টেম্বর ২৭, ২০১৭,৯:৫১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ময়মনসিংহ : ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাওন (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে, হাত কেটে আলাদা করে এবং গলাকেটে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার ঢোলাদিয়া তালতলা এলাকায় লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র জানায়, নিহত শাওন জামালপুর সদর উপজেলার ৭নং ঘোঢ়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামের বাসিন্দা। তার বাবা ওয়াজেদ আলী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। সে নগরীর ঢোলাদিয়া তালতলা এলাকায় পরিবারের সাথে বসবাস করত। এবং সে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক উষান গ্রুপের সক্রিয় ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম শীর্ষনিউজকে জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢোলাদিয়া তালতলা এলাকায় মোস্তাক ও শাওনের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরেই বুধবার দুপুরে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মোস্তাককে আটক করা হয়েছে বলেও জানান ওসি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain