আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজশাহীতে ছাত্রদল নেতার ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা

সেপ্টেম্বর ২৭, ২০১৭,৯:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রাজশাহী: রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলনকে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলনকে গত মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে ওত পেতে থাকা এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা তার পথরোধ করে চাকু, ছুড়ি, খুর, চাপাতি রডসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে যখম করে। গুরুতর আহত মিলনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মিলনকে রেখে পালিয়ে যায়। স্থানীয় জনগণ মিলকে রক্তাক্ত অবস্থায় দ্রুত পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারা দেশে প্রভাব বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ নিজ দলের সঙ্গে সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে খুনো-খুনির খবর পত্রিকা খুললেই দেখা যায়। অবৈধ সরকার তাদের নিজ দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহিংসতা বন্ধ করতে না পেরে ছাত্রদল নেতা-কর্মীদের উপর ঝাপিয়ে পড়েছে। আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্ষমতাসীন দল ও তার অংঙ্গসংগঠন গুলো যখন একে অপরকে হত্যা করে, দেশকে সন্ত্রাসের অভায়ারন্যে পরিনত করেছে, তাদের সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিরোধে ব্যর্থ হয়ে কোন কারণ ছাড়াই একের পর এক ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা করছে। রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলন এর ওপর হামলা একটি উদাহরণ মাত্র।
নেতৃদ্বয় অবিলম্বে রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলন এর ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain