আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যুদ্ধ নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর ২৭, ২০১৭,৯:৪৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সৃষ্ট সমস্যা কূটনৈতিক প্রচেষ্টায় সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান: সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আশা ব্যক্ত করেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সেমিনারের আয়োজন করে।
আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, “কূটনৈতিক প্রচেষ্টা, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলছে তা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি, যুদ্ধ নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবো। ”

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে যথাসময়ে প্রধানমন্ত্রী দেশ ও বিদেশে যথার্থ পদক্ষেপ নিয়েছেন। আমি বিশ্বাস করি, রোহিঙ্গা নির্যাতন করে মিয়ানমার যে ভুল করেছে, তা তারা একদিন বুঝতে পারবে। ’

সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুর রশীদ। বক্তব্য রাখেন মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বৃটিশ মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস, নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ও আইসিটির প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
এই সেমিনারে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও সন্ত্রাসের ঘটনা তদন্তে নাগরিক কমিশন গঠনের ঘোষণা দেন শাহরিয়ার কবির।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain