সেপ্টেম্বর ২৬, ২০১৭,২:৪৮ অপরাহ্ণ

উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজয়ী দল বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে পুরষ্কার প্রদান করছেন বরিশাল ৫ অাসনের সাংসদ জেবুন্নেছা অাফরোজ,এমপি।
নিজস্ব প্রতিবেদক:
“স্বপ্ন দেখি স্বপ্ন ছোয়ার…”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল হলিডে স্কুলের অায়োজনে ও ইচিবান স্টাডি লিংক এর অর্থিক সহযোগীতায়
গত ২২ ও ২৩ শে সেপ্টেম্বর বরিশালের
অাশ্বিনী কুমার টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সারা দেশের ৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান এর অংশগ্রহণে বিএইচএস – ইচিবান স্টাডি লিংক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব – ২০১৭।
বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার প্লানিং সেমিনার,রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে যুক্তির মিছিল,কুইজ প্রতিযোগিতা,অাবৃত্তি প্রতিযোগিতা সহ ক্যাম্প ফায়ার, বিএইচএস সন্ধার মত নান্দনিক এই অায়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৫ অাসনের সাংসদ জেবুন্নেছা অাফরোজ এমপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইচিবান স্টাডি লিংক এর ব্যাবস্থাপনা পরিচালক রাগিব শাহরিয়ার,বরিশাল সংস্কৃতি সমন্বয় পরিষদের সভাপতি এস.এম ইকবাল,বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট লস্কর নূরুল হক,সরকারি সৈয়দ হাতেম অালী কলেজের অধ্যক্ষ শচীন কুমার রায় সহ ইউনিসেফ’এর বরিশালের চিফ ফিল্ড অফিসার এ.এইচ তৌফিক আহমেদ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন বিতর্ক সহশিক্ষার একটি গুরুত্ববহ মাধ্যম তাছাড়া সাংস্কৃতি চর্চাই একটি সুন্দর মননশীল জাতি গঠন করতে সক্ষম তাই তারা নান্দনিক এই উৎসবের ভূয়সী প্রশংসা করেন।
উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain