সেপ্টেম্বর ২৫, ২০১৭,১১:৩১ অপরাহ্ণ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকায় সীমানা প্রাচীরের ভেতর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার বিকেলে ঝাঝর এলাকার আইরিশ গার্মেন্টের পাশে বাউন্ডারি দেওয়া একটি পতিত জমিতে আনুমানিক ৪ বছর বয়েসী এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল হাফ প্যান্ট ও সাদা সেন্ডো গেঞ্জি ছিল। এছাড়া শিশুটির মাথা, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
গতরাতের কোনো এক সময় শিশুটিকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain