আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অস্থির দেশের প্রধানমন্ত্রী কীভাবে নোবেলের স্বপ্ন দেখেন: ডা. জাফরুল্লাহ

সেপ্টেম্বর ২৫, ২০১৭,৬:০৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: ঢাকা: গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নোবেল পাওয়ার জন্য চেষ্টা করছেন অথচ তার রাষ্ট্রে প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ গুম-খুনের শিকার হচ্ছেন। অস্থির দেশের প্রধানমন্ত্রী কীভাবে নোবেল বিজয়ের স্বপ্ন দেখেন আমি জানি না। কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ভারতীয়’র  গুম করেছে বলেও আশংকা প্রকাশ করেন তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের সন্ধানের দাবিতে আয়োজিত এক নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, দেশে রোহিঙ্গাদের মানবেতর জীবন যাপন শুধু দেখলেই হবে না। এদের সমাধান করতে হবে। তাদেরকে আবার তাদের দেশে কিভাবে মর্যাদার সাথে ফিরিয়ে দেওয়া যায় সেই দায়িত্ব রাষ্ট্রপ্রধানকে নিতে হবে। তাদের স্বাস্থ্যসেবা সহ সকল সেবা নিশ্চিত করতে হবে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, গত ২৭ আগস্ট দিবাগত রাতে নয়াপল্টনস্থ কল্যাণ পার্টি কার্যালয় থেকে বাসায় যাওয়ার পথে কল্যাণ পার্টি মহাসচিব আমিনুর রহমান নিখোঁজ হন। আজ পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যে পুত্রের নিখোঁজ সংবাদে বৃদ্ধ মাতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন মৃত্যুর পথযাত্রী।
তিনি বলেন, আমার জানামতে তার সাথে ব্যক্তিগত কারো শত্রুতা ছিল না। তার ধ্যান জ্ঞান রাজনীতির বাহিরে কিছু ছিল না। তাহলে কি বিরোধী দলের রাজনীতি করা কারণেই অল্প বয়সে তাকে গুমের শিকার হতে হালো?

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain