সেপ্টেম্বর ১৮, ২০১৭,২:৪৩ অপরাহ্ণ
চাঁদপুর প্রতিনিধি : নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা।এই ভাঙ্গা গড়ার খেলায় কত জনই হারিয়েছেন তার জন্ম ভূমি। কথায় আছে আগুনে পোড়া গেলে ভিটে মাটি টিকে যায়। কিন্তু নদী ভাঙ্গলে কিছুই অবশিষ্ট থাকে না।
বর্তমানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে কিন্তু প্রবল স্রোতের কারণে চাঁদপুরের নদীর উভয় পাড় ভাঙ্গতে শুরু করেছে। আর এই নদী ভাঙ্গনের করাল গ্রাস হতে নিজেদের ভিটেমাটি রক্ষা করতে না পারলেও পরম মমতায় মানব প্রাচীর দিয়ে আগলে রেখেছিল তাহাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
আমি তাহাদের দোয়া ও আশীর্বাদ করি তাদের জন্য। চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও উপ-সচিব মোঃ আব্দুল হাই নদী ভাঙ্গন পরিদর্শনে গিয়ে বলেন, এখন সময় তাদের রক্ষার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ঈদগাহ, আলুবাজার, চাঁদপুর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন। আজ রাতেই উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যেই নদী রক্ষার কার্যক্রমের নির্দেশনা পেয়ে যাব।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain