আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ভারতীয় ক্রিকেট দলের বিশ্রাম প্রয়োজন : শাস্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০১৭,৫:০১ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা ডেস্ক :  ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফদের কিছুটা বিশ্রামের প্রয়োজন বলে মনে করেন দলটির প্রধান কোচ রবি শাস্ত্রী। শ্রীলংকায় দুর্দান্ত পারফরমেন্স শেষে দেশে ফিরে এমন কথা বলেন শাস্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়, ‘জাতীয় দলের সূচি আরও সহজ করতে বিসিসিআইকে অনুরোধ করেছেন শাস্ত্রী। শুক্রবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর ও বিসিসিআই’র সিইও রাহুল জোরির কাছে এমন অনুরোধ করেন শাস্ত্রী।’

শ্রীলংকায় দেড় মাসেরও বেশি সময়ের সফর শেষে দেশে ফিরেছে ভারত। আগামী সপ্তাহ থেকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজটি শুরু হবে যথাক্রমে আগামী ১৭ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।

শাস্ত্রীর বক্তব্য ধরে রিপোর্ট আরও জানায়, ‘ঠাসা সূচীর কারণে খেলোয়াড়রা নিজেদের তৈরি করতে খুব কম সময় পায়।’

শীতকালে দেশের মাটিতে তিনটি পরপর সিরিজ খেলবে ভারত। ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়া সিরিজ। চারদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। কিউইদের বিপক্ষে ১৭ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে শেষে তিনটি টি-২০ ম্যাচও রয়েছে সিরিজে। যা শেষ হবে না নভেম্বর।

নিউজিল্যান্ড সিরিজ শেষে ১৫ নভেম্বর থেকে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারত-শ্রীলংকা লড়াই। এরপর ২৮ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ডে গত জুলাইয়ে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় দলের ম্যানেজার কপিল মালহোত্রা। ভারতীয় দলকে বিশ্রামের সময় দেয়ার কথা জানিয়েছেন তিনিও।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain