আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফিরতে শুরু করেছন রাজধানীবাসী

সেপ্টেম্বর ৫, ২০১৭,১০:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। তাদের অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বাসে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এসে নামছেন। তবে এবার ভিড় কম। আজ বুধবার থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, চাপ কম থাকায় দূর-দূরান্ত থেকে ভোগান্তি ছাড়াই পরিবার-পরিজনসহ ফিরতে পারছেন কর্মজীবীরা। গ্রামের বাড়ি থেকে আনা চাল-সবজিসহ ব্যাগ-বোচকা নিয়ে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে বাসস্ট্যান্ড থেকে সরাসরি কর্মস্থলে যোগ দেবেন বলেন জানান অনেকেই। যাত্রীরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো নির্দিষ্ট সময়েই গাবতলীতে নামাচ্ছে।

মহাসড়কে যানজট কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। শ্যামলী পরিবহনের বাসে পঞ্চগড়ের বোদা থেকে আসা ইমতিয়াজ বলেন, ছুটি কম থাকায় তাড়াতাড়ি ফিরলাম। পরিবারের অন্যরা আরও দেরিতে ফিরবেন। কোনো ঝামেলা ছাড়াই ঠিক সময়ে গাড়ি ছেড়েছে। রাস্তায় যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে ঢাকায় পৌঁছাতেও পেরেছি। এখান থেকেই সরাসরি অফিসে যাবো। নাবিল পরিবহনের কর্মকর্তা সুইট জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো নির্দিষ্ট সময়েই গাবতলীতে পৌছাচ্ছে। যাত্রাপথে ভোগান্তি না হওয়ায় যাত্রীদেরকেও স্বস্তিতে দেখা যাচ্ছে। আগামি শুক্রবার পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীর চাপ থাকবে বলেও জানান তিনি। তবে ফেরিঘাটে হালকা যানজট থাকায় দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো এক থেকে দেড়ঘণ্টা দেরিতে গাবতলীতে আসছে। ঢাকা-যশোরগামী দর্শনা পরিবহনের কর্মকর্তা রবিউল বলেন, দক্ষিণবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো গাবতলী পৌছাতে একটু দেরি হচ্ছে। ঢাকায় ফেরা যাত্রীর চাপ গত সোমবারই শুরু হয়েছে, বুধবার থেকে আরও বাড়বে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain