আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

আগস্ট ৩১, ২০১৭,১০:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকান্দর আলী মোল্ল্যার কাছে খালেদা জিয়ার শুভেচ্ছাপত্র পৌঁছে দেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদও এ সময় সেখানে ছিলেন। টিপু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ম্যাডাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আমরা শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়েছি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গত বুধবার বিএনপি চেয়ারপারসনকে ঈদকার্ড পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের অস্ত্রোপচার হয়। বিএনপি নেতারা জানান, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তারেকের স্ত্রী জোবাঈদা রহমান, মেয়ে জাইমা রহমানের পাশাপাশি খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানওরয়েছেন সেখানে। পরিবারের সঙ্গে এবার লন্ডনেই কোরবানির ঈদ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain