আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৬ ব্যাংকে সাড়ে ৩ হাজার ‘কর্মকর্তা’ নিয়োগে বিজ্ঞপ্তি

আগস্ট ৩০, ২০১৭,৩:২০ অপরাহ্ণ

 
Spread the love

সোনালী, জনতা ও রূপালীসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে তিন হাজার ৪৬৩ জন কর্মকর্তা (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংকে কর্মকর্তা পদে ৩৬৩ জন, জনতা ব্যাংকে ১৯০ জন, রূপালী ব্যাংকে ৬৯৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১,৭২২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৫৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৬ জন নিয়োগ দেয়া হবে। তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০১৭ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain