আগস্ট ২৩, ২০১৭,১০:১৫ অপরাহ্ণ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নয় বছরের মেয়েকে ধর্ষণ করার অপরাধে সৎ বাবা মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। মনিরুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠ এলাকায়।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, লাকড়ি কুড়ানোর নাম করে ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দাড়ীয়ার মাঠের একটি মেহগণি বাগানে নিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেন মনিরুল। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে সেখানে ফেলে রেখে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি মনিরুল উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain