আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

না.গঞ্জে ব্যানার ছেড়ায় যুবলীগ কর্মীকে জখম

ডিসেম্বর ১৯, ২০১৫,১১:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনীতিক ব্যানার ছেড়ার প্রতিবাদ করায় যুবলীগ কর্মী জাকির হোসেনকে (২৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পাঁচরুখী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাঁচরুখী ঘোষপাড়ায় স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি ও যুবলীগ কর্মী জাকিকের ছবি সম্বলিত একটি ব্যানার টাঙানো ছিল।

শুক্রবার বিকেলে বিকেলে একই এলাকার সাত্তার, গাফ্ফার মিলে কয়েকজন ব্যানারটি ছিড়ে ফেলে।

এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের সঙ্গে জাকিরের হাতা-হাতি হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে গাফ্ফার,ছাত্তার ও তাদের আত্মীয় স্বজনরা জাকিরের বাড়িতে হামলা চালায়। সেখানে জাকিরকে একা পেয়ে এলোপাথারি কুপিয়ে ও হাত-পা ভেঙ্গে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে যায়।

পরে প্রতিবেশিরা জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত জাকির পাঁচরুখী ঘোষপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain