আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি

আগস্ট ২২, ২০১৭,৯:০০ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে জনবল নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটির ‘বিতরণ ব্যবস্থা ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ)’ প্রকল্পের অধীনে এ নিয়োগ দেয়া হবে। পদগুলোতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী প্রকৌশলী ১২ জন, উপসহকারী প্রকৌশলী ১৩ জন, লাইন নির্মাণ পরিদর্শক ছয়জন, স্টোর কিপার একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ছয়জনকে প্রকল্পের মেয়াদকালীন নিয়োগ দেয়া হবে।

সহকারী প্রকৌশলী প্রার্থীদের প্রকৌশল (ইলেকট্রিক/ম্যাকানিক্যাল/সিভিল) ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উপসহকারী প্রকৌশলী প্রার্থীদের তড়িৎ/যন্ত্র-কৌশল/পুরকৌশল/পাওয়ার বিষয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

লাইন নির্মাণ পরিদর্শকের জন্য প্রার্থীরকে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রিকাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (প্রভেশনাল) সনদধারী হতে হবে। অথবা স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স/ সিভিল কনস্ট্রাকশন/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিকাল মেইনটেন্যান্স ট্রেডে (এসএসসি) পাসসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্টোর কিপার প্রার্থীদের খ্যাতনামা প্রতিষ্ঠানে পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি বিষয়ক কাজের ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে। এবং অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট প্রার্থীদের এসএসসি পাসসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে লেখার যোগ্যতা থাকতে হবে।

প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে (http://uridsw.teletalk.com.bd) ওয়েবসাইটে ঢুকে। বিস্তারিত জানতে দেখুন: www.reb.gov.bd/

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain