আগস্ট ২০, ২০১৭,৩:০৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে ২১ শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনার ওপরে গ্রেনেড হামলা ও ২০০৫ সালে ১৭ই আগষ্ট বিএনপি-জামাত শিবিরের মদদে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক কচুয়া রোড কালিয়াপাড়া হতে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হয়ে মেহের রেল ষ্টেশন প্রদক্ষিণ করে দোয়াভাঙ্গা আল-আমিন সেন্টারের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, উপজেলার বিভিন্ন ডিগ্রী কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার জন্য বাংলাদেশকে জঙ্গীবাদ মুক্ত রাখার জন্য শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ রাজপথে অতন্ত্র প্রহরী হিসেবে জননেত্রী শেখ হাসিনার পাশে ছিল আছে এবং থাকবে। এছাড়াও তিনি আরো বলেন জামাত-শিবিরের জঙ্গীবাদের আস্তানা যেখানে পাওয়া যাবে, সেখানে পুড়িয়ে দেওয়া হবে। সাধারণ সম্পাদক সোহেল হোসেন বলেন, জামাত শিবির যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়া হবে। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ আরো বলেন, আন্দোলন সংগ্রামে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ একসাথে কাজ করবো। উপজেলা ছাত্রলীগ সবসময় ঐকবদ্ধ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain