আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

হাজীগঞ্জে ধর্ষণের অভিযোগে মামা আটক

আগস্ট ১৯, ২০১৭,১:৩৯ অপরাহ্ণ

 
Spread the love

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে এক লম্পট মামার বিরুদ্ধে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শিশু ভাগনিকে (১০) কে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে । গত ১৭ আগস্ট বৃহস্পতিবার ধর্ষিতর মা রাজিয়া সুলতানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা (নং-১৬) দায়ের করেন। ঐ রাতেই মামলার একমাত্র আসামী মেহরাজ হোসেনকে (২২) আটক করে পুলিশ। সে উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের সৌদি প্রবাসি আবদুল লতিফের ছেলে। মেহরাজ মামলার বাদী রাজিয়া বেগমের সর্ম্পকে মামাতো ভাই।

ঘটনার বিবরণে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী গত ৯ আগস্ট সন্ধ্যায় তার মামা মেহরাজের কাছে পড়তে তাদের বসত ঘরে যায়। ঘরে কেউ না থাকায় মেহরাজ শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এ ঘটনা ধর্ষিতা শিশুটি তার মা কে জানায়। শিশুটির মা ধর্ষককে বিষয়টি জিজ্ঞাসা করলে, সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং এই ঘটনা কাউকে না জানাতে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা  জানান, ১ বছর পূর্বে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। আমি জীবিকার তাগিদে ঢাকায় চাকুরি করি। আমার মেয়ে আমার বাপের বাড়িতে তার নানির সাথে (আমার মায়ের সাথে) থাকে এবং এখানেই পড়ালেখা করে। তিনি আরো জানান, মেহরাজ সর্ম্পকে আমার মামাতো ভাই। তার কাছে আমার মেয়ে পড়ালেখা করে। গত  ৯ আগষ্ট পড়তে গেলে মেহরাজ আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমি ১২ আগষ্ট ঢাকা থেকে বাড়িতে আসলে আমার মেয়ে বিষয়টি আমাকে জানায়। মেহরাজ ইতিপূর্বেও আমার মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করিয়া বেশ-কয়েকবার ধর্ষণ করেছে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম  বলেন, মামলার হওয়ার পর পরই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল মান্নান আসামীকে আটক করেছে। ভিকটিমকে মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain