আগস্ট ১৫, ২০১৭,৮:০৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ এখন থেকে গুগলে বাংলায় ভয়েস সার্চ করা যাবে। এতদিন ইংরেজি ভাষায় এই সুবিধা পাওয়া যেতে। সোমবার এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, বাংলা ছাড়াও আরটি ৩০টি ভাষায় গুগলে ভয়েস সার্চ করা যাবে।
গুগলের ভয়েস সার্চে এখন থেকে বাংলার পাশপাশি, নেপালি, তেলেগু, মারাঠি, তামিলসহ বিভিন্ন প্রাচীন ভাষায় সার্চ করা যাবে। সব মিলিয়ে ১১৯টি ভাষাভাষি মানুষ গুগলের এই ভয়েস সার্চ সুবিধা গ্রহণ করতে পারবে।
গুগল জানায়, সব ব্যবহারকারীর কাছেই পৌঁছে যাবে ভাষাগুলো। শিগগিরই নতুন ভাষাগুলো ব্যবহার করে গুগলের অন্য অ্যাপগুলোতে ভয়েস কমান্ডের সুবিধা যুক্ত হবে। ফলে গুগলের ট্রান্সলেশনে বাংলা ভাষায় ভয়েস কমান্ডের সাহায্যে কোন শব্দের অর্থ খুঁজে বের করা যাবে।
অবশেষে মনে হয় গুগলে বাংলা ভাষা ইংরেজির মতোই প্রস্ফুটিত হয়ে উঠবে। এখন এটা শুধু বাংলাদেশের ব্যবহারকারীর ওপর নির্ভর করে, তিনি কোন ভাষায় ভয়েস সার্চ করবেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain