আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

‘ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকুন’

আগস্ট ১৫, ২০১৭,৪:২৭ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি পরিকল্পনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জানানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, পদস্থ সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কিম জং-উন।

বৈঠকে উন বলেন, পিয়ংইয়ং-এর সঙ্গে যুদ্ধে যেতে না চাইলে ওয়াশিংটনকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়।

এর আগে গত ১০ আগস্ট পিয়ংইয়ং ঘোষণা করে, চলতি মাসের মাঝামাঝি সময়ে গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং এখন এটি অনুমোদনের জন্য কিম জং-উনের কাছে পাঠানো হবে।

এ পরিকল্পনা অনুযায়ী, পিয়ংইয়ং থকে ৩,২০০ কিলোমিটার দূরে অবস্থিত গুয়াম দ্বীপ লক্ষ্য করে চারটি ‘হুয়াসং-১২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা গুয়াম দ্বীপে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain