আগস্ট ১৫, ২০১৭,৩:৪২ অপরাহ্ণ
ভ্রাম্যমান প্রতিনিধি : চাঁদপুর লঞ্চ ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মৃত হোরন মিয়ার ছেলে, খোকন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে কুমিল্লা জেলাল দাউদকান্দি আদিবাসী। চাঁদপুর নৌ-থানার অফিসার্স ইনর্চাজ মোঃ আব্দুল হাশিম বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।
আজ বেলা ১.৩০মিনিটের সময় লঞ্চ ঘাটের টিকেন কাউন্টারের সামনে খোকন নামের এক ব্যক্তিকে সন্দোহ হলে তার সাথে থাকা ব্যগ তাল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এই বিষয়ে মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরো বলেন, খোকন একজন নিয়মিত মাদক ব্যবসায়ী পুলিশের চোখে ফাকি দিয়ে সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। আমি গত মাসে চাঁদপুর নৌ-থানায় অফির্সাস ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকে চাঁদপুর লঞ্চ ঘাট, রকেট ঘাট, নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান করে আসছি।
এই থানায় কিছু চৌকুশ অফিসার রয়েছে তারা সদা এই বিষয়ে তৎপর রয়েছে। মাদকের বিষয়ে আমরা জিরো ট্রলারেন্স।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain