আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিজয় দিবসকে পুঁজি করে এ ন্যাক্কারজনক অধ্যায়ের জন্ম দিয়েছে ছাত্রলীগ: শিবির

ডিসেম্বর ১৬, ২০১৫,১০:২৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ ২৪ ডট কম:চট্টগ্রাম: বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে ছাত্রলীগ চট্টগ্রাম কলেজে যে তান্ডবলীলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম ইসলামী ছাত্রশিবির।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে চট্টগ্রাম মহানগরী সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ নগর দক্ষিণ সভাপতি মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি আবু জাফর এ ঘটনায় নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, বিজয় দিবসকে পুঁজি করে সরকার দলীয় সন্ত্রাসীরা চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিতে নয় বরং কলেজের বিরাজিত শিক্ষার পরিবেশ পরিকল্পিতভাবে নস্যাৎ করতে এ ধরণের ন্যাক্কারজনক অধ্যায়ের জন্ম দিয়েছে। তারা অত্যন্ত সচেতনতার সাথে নগর ছাত্রলীগের সেক্রেটারি নুরুল আজিম রনি ও চিহ্নিত সন্ত্রাসী টিনু পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ব্যানারে মুখোশধারী বহিরাগত অছাত্র, সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র, রামদা, কিরিচ, হকিস্টিককে ফুল বানিয়ে দিন দুপুরে কলেজের প্রধান ফটকে অবস্থান নেয়। কিছুক্ষণ পর এসব বহিরাগত সন্ত্রাসীরা কলেজে বিজয় দিবস উদযাপনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর ইট, পাথর নিক্ষেপ করে ও প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি ছুড়তে থাকে। পরে এসব বহিরাগত অছাত্ররা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে চেষ্টা করলে কর্তৃপক্ষ তাতে বাধা দেন। বাধা পেয়ে ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীরা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে কলেজের গেইট, প্রশাসনিক ভবনে ব্যাপক হামলা চালায়। তাদের হামলায় ১০/১২ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়। এক পর্যায়ে কলেজে প্রবেশ ও অবস্থান নিয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, যা দু’গ্রুপের মধ্যে চরম আকার দেখা দেয় ও নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত গড়ায়। সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘটিত এ ঘটনার সাথে শিবিরের কোন সম্পৃক্ততা নেই। তাদের নিজেদের মধ্যকার এ ঘটনাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কতিপয় গণমাধ্যম তা পুলিশ-ছাত্রলীগের সাথে শিবিরের ত্রিমুখী সংঘর্ষ বলে প্রচার করতে থাকে যা তাদের উদ্যত আচরণের মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে। নেতৃবৃন্দ গণমাধ্যমের এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন।

শিবির নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজ নিয়ে কোন রকম শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে যারা এ ঘৃণ্য কাজে জড়িত তাদেরকে নিভৃত হবার আহ্বান জানান। ষড়যন্ত্রকারীরা যেই হোক না কেন শিবির সাধারণ ছাত্রদের সাথে নিয়ে এর সমুচিত জবাব দেয়া হবে বলে সাফ জানিয়ে দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীরা এর কড়া গন্ডা হিসেব নিতে ভুল করবে না।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain