আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ

আগস্ট ১৪, ২০১৭,৪:২৮ অপরাহ্ণ

 
Spread the love

মতলব প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ডাকুরকান্দি গ্রামে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ডাকুরকান্দি, সাহাবাজকান্দি, সানাতেরকান্দি ও ভাটিরসুলপুর বিলের পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। সরজমিনে দেখা গেছে, ডাকুরকান্দি মৌজার ১নং খতিয়ানের সরকারি খাল দখল করে ডাকুরকান্দি গ্রামের প্রভাবশালী গিয়াস উদ্দিন সরকার স্থাপনা নির্মাণ করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রভাবশালী গিয়াস উদ্দিন তার বাড়ির পাশ ঘেঁষে খালে দেয়াল নির্মাণ করেছেন। যার ফলে বিভিন্ন বিলের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বর্ষাকাল। বিলে পানি জমার কারণে রোপা আউশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থাপনা উচ্ছেদ করলে দ্রুত গতিতে পানি নিষ্কাশন হবে। সরকারি খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করে দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। এ ব্যাপারে গিয়াস উদ্দিন সরকার বলেন, আমি সরকারি খালে স্থাপনা নির্মাণ করিনি। আমি আমার নিজের মালিকানা জায়গায় দেয়াল নির্মাণ করেছি। উপজেলা সহকারী কশিনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন বলেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা বেআইনী। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain