আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ডাঃ দীপু মনি এমপি ২ দিনের সফরে আজ চাঁদপুর আসছেন

আগস্ট ১৪, ২০১৭,৪:২৪ অপরাহ্ণ

 
Spread the love

চাঁদপুর প্রতিনিধি : পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আজ ১৪ আগস্ট সোমবার চাঁদপুর আসছেন। তিনি আজ দুপুর দেড়টায় নৌপথে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চাঁদপুর পৌঁছে প্রথমেই তিনি বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি তাঁর মিশন রোডস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরদিন অর্থাৎ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি তাঁর অংশ নিবেন। এদিন সকাল ৯টায় অঙ্গীকারের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে জাতীয় শোক দিবসের র‌্যালীতে অংশগ্রহণ, সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ সনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে যোগদান, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জাতীয় শোক দিবসের তাৎপর্যভিত্তিক আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় একযোগে ৫০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন, দুপুর ১২টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ মিলাদ ও গণভোজে অংশগ্রহণ, দুপুর ২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাইমচর উপজেলার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন, দুপুর আড়াইটায় হাইমচর উপজেলা পরিষদ কমপ্লেঙ্ মিলনায়তনে বিশেষ মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় মিশন রোডস্থ বাসায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন ডাঃ দীপু মনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain