আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এখনও ভয় তাড়া করে বেড়ায় জেনিফার লরেন্সকে

আগস্ট ১৩, ২০১৭,১১:০১ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : সাহসী সুন্দরী এবং গুণী অভিনেত্রী বলেই সবার কাছে পরিচিত অভিনেত্রী জেনিফার লরেন্স। কিন্তু তার মনেও ভয় বাসা বেঁধে আছে। সম্প্রতি ১২৫ বছরে পা দিয়েছে বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’। বিশেষ এই সংখ্যায় ছাপা হয়েছে লরেন্সের বিশেষ সাক্ষাৎকার। সেখানেই তিনি জানিয়েছেন তার ভয়ের কথা। প্রথম বারের মত মুখ খুলেছেন তার সম্পর্ক নিয়ে।

২০১৪ সালে আই ক্লাউড থেকে সেলিব্রেটিদের ৫০০ ওপরে ব্যক্তিগত ছবি প্রকাশ হয়ে যায়। যার সবচেয়ে বেশি স্বীকার ছিলেন লরেন্স। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘এটা খুবই ভয়ের যখন দেখাবেন পুরো পৃথিবী আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আমি মনে করি মানুষ দেখেছে এটা কী ছিল। এটা ছিল সেক্স ক্রাইম কিন্তু এর অনুভূতি! আমি এখনও তা কাটিয়ে উঠতে পারিনি। এসব সমস্যা কোন সমস্যাই হবে না যদি আপনি পারফেক্ট হবেন। কিন্তু আপনি যদি মানুষ হন এটা হবে ভয়াবহ।’

পরিচালক ড্যারেন অ্যারোনফস্কির সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন জেনিফার লরেন্স। তিনি বলেন, ‘তার প্রতি আমার আকর্ষণ ছিল। কিন্তু আমি জানি না সে আমার সম্পর্কে কেমন অনুভব করে।’ এভাবেই সম্প্রতি এই অভিনেত্রী প্রথমবারের মতো বয়ফ্রেন্ড ড্যারেন অ্যারোনফস্কির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বক্তব্য রাখেন ‘ভোগ’ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে।

অ্যারোনফস্কির জেনিফার লরেন্স অভিনীত ‘মাদার’ ছবিটি পরিচালনা করেছেন। সিনেমাটির শ্যুটিং এর কাজ গত বছর শেষ হয়েছে এবং পরের মাসেই থিয়েটারে প্রদর্শিত হয়। আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ ছবিটি মুক্তি পাবে। সাক্ষাৎকারে তিনি আর জানান যে,   ‘মাদার’ সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর তারা ডেটিং শুরু করেন। কারণ অ্যারোনফস্কির পরিচালনা তিনি পছন্দ করতেন। তিনি আরও জানান অ্যারোনফস্কির পরিচালনায় তাকে কখনো বিভ্রান্ত হতে হয়নি।

সম্প্রতি লরেন্সের ম্যাগাজিনটির প্রচ্ছদের জন্য চারটি ভিন্ন ধরনের শট করেন। এর মধ্যে একটির প্রচ্ছদ ছিলো জন কারিন এর করা এই জনপ্রিয় অভিনেত্রীর একটি তৈলচিত্র।

সূত্র : ঢাকাটাইমস

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain