আগস্ট ১৩, ২০১৭,৯:১৪ অপরাহ্ণ
বিপ্লব সরকার : বেশ কয়েকদিন যাবৎ চাঁদপুরে প্রবল বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে গাড়ি চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে। এমন দৃশ্যই চোখে পড়ল চাঁদপুরের পালের বাজার নতুন বাজার, ট্রাক রোড, বঙ্গবন্ধু সড়ক, কুমিল্লা রোড, হাজী মহসিন রোড, যমুনা রোড, কোড়ালিয়া রোড ও নিশি রোড এই সকল রাস্তার পাশে ড্রোনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। আজ সকালে মাদ্রাসা লঞ্চ ঘাটে এমন চিত্রই চোখে পড়ল।
ঘাটে আসা যাত্রীরা অতি বৃষ্টির কারণে লঞ্চে উঠা-নামা করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ অবস্থা আরো কয়েক দিন থাকবে। সাধারণ জনগনের বক্তব্য শহরের প্রধান প্রধান সড়কগুলোর পাশ্বে ড্রোনেজ ব্যবস্থা সঠিকভাবে না করলে আরো বেশি সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পৌরসভার যেই সকল রাস্তা রয়েছে সেই রাস্তার ৭০% ভাঙ্গা এবং বেহাল অবস্থা হয়ে রয়েছে। কর্তৃপক্ষ যথাসময়ে রাস্তা মেরামত না করিলে অতি তাড়াতাড়ি চলাচলের অনুপযোগি হয়ে পড়বে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain