আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

মাদক সেবক বাবার নির্যাতনে ৮ বছরের শিশু পঙ্গু

আগস্ট ১২, ২০১৭,৯:১১ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ সোহাগ হোসেন :  ১১ আগষ্ট রাত অনুমান ১০টা শরিয়তপুর এর কাঠালবাড়ি ঘাটে এই নির্মম ঘটনা ঘটেছে।
প্রত্যাক্ষ দর্শী জানান, রাত ১০টার সময় কাঠালবাড়িয়া টোল ঘরের কাছে  একটি শিশুকে অমানুষিক নির্যাতন করে এক ব্যক্তি। এই সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজান সেখানে যায় এবং শিশুটিকে মারতে বাধা দেয়। ঠিক  সেই সময় শিবচর থানার  এস আই খান মোঃ জুবায়েরসহ এস আই রফিকুল  ইসলাম, এ এস আই সিরাজুল ইসলাম এবং এ এস আই আকরাম ঘটনা স্থানে উপস্থিত হয় এবং লোকজনের ভিড় দেখে সেখানে যায়, স্থানীয় লোকজন জানান, এই লোকটা শিশুটিকে অমানুষিক ভাবে মারধর করিতেছে। আমরা বাধা দিলে সে আমাদের কথা শুনতেছেনা। তখন এস,আই জুবায়ের লোকটিকে আটক করে শিবচর থানায় নিয়ে যায় এবং সেখানে উপষ্ঠিত ভান্ডরীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন (নান্নু) ও স্থানীয় লোকজনের আর্থিক সহযোগীতায় অসুস্থ্য বাচ্চাটিকে ঐ স্থানীয় মোঃ শহিদ বেপারী নামক এক ব্যক্তি (কালিবাড়ী ফেরিঘাট টোলের সামনের চায়ের দোকানদার) কে দিয়ে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে পাঠান। থানায় নিয়ে  জিজ্ঞাসাবাদ করে জানান যে, আটককৃত  ব্যক্তির নাম  মোঃ হিরা, (সে একজন মাদক সেবক) । তার ঠিকানা বরিশাল বন্দর, ৮নং  পৌরসভা, থানা- বন্দর, জেলাঃ বরিশাল।  আটককৃত হিরা তার শিশু সন্তান মোঃ রবিউল আউয়াল (০৮) কে মেরে আহত করে মানুষের কাছে বাচ্চার অসুস্থ্যতার কথা বলে সাহায্য ভিক্ষা করে তার নেশার টাকা জোগাড় করে। কিন্তু শিশু আওয়াল এই ভিক্ষবৃত্তি করতে না চাইলে তাকে অমানুষিক নির্যাতন করে তার ডান পা ভেঙ্গে দিয়েছে এবং মেরে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি করে। ঘটনা যাচাই-বাছাই করে শিবচর থানার মামলা তদন্তকারী এস,আই মাহাতাব মোঃ হিরাকে আসামি করে মামলা রুজু করেন। মামলা নং ১২/০৪/১৭ ধারা- ৪৬১/৩৮০।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain