আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

‘৩০০ মিলিয়ন দিয়েও মেসিকে কেউ নিবে’

আগস্ট ১২, ২০১৭,৪:৪৪ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা ডেস্ক : বর্তমান সময়ে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হলো নেইমারের ট্রান্সফার। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ২২২ মিলিয়ন ইউরো কম কথা নয়। অনেকে হয়তো ভাবতেও পারেননি যে এত বড় অঙ্ক তথা রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে একজন খেলোয়াড়কে দলে ভেড়াবে একটি ক্লাব।

নেইমারের রিলিজ ক্লজ ২২২ মিলিয়ন ইউরো হলেও লিওনেল মেসির রিলিজ ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারের ট্রান্সফার হওয়ার পর এখন অনেকেই মনে করছেন যে, ভবিষ্যতে লিওনেল মেসির ট্রান্সফারও সম্ভব। মেসিকে দলে ভেড়াতে হয়তো কোনও ক্লাব ৩০০ মিলিয়ন ব্যয় করতে মোটেও পেছনে ফিরে তাকাবে না।

লিভারপুল বস জার্গেন ক্লুপ বলেছেন, ‘বিষয়টি এখন খুবই সাধারণ। কিন্তু আগে অসম্ভব মনে হতো। বার্সেলোনায় এরপরের তালিকায় আছেন মেসি। তার রিলিজ ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। আগে মনে করতাম, কে দিবে ৩০০ মিলিয়ন ইউরো। কিন্তু এখন দেখি এটি অসম্ভব কিছু না’।

বার্সেলোনা দলের অন্যতম শক্তির জায়গা ছিল মেসি, নেইমার, সুয়ারেজ। ‘এমএসএন’ ত্রয়ী দলটিকে অনেক কিছু এনে দিয়েছেন। কিন্তু এবার আর এই তিনজনকে একসঙ্গে খেলতে দেখা যাবে না। মেসি, সুয়ারেজ বার্সেলোনার হয়ে খেললেও নেইমার মাঠ মাতাবেন পিএসজির হয়ে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain