আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে: এলজিআরডিমন্ত্রী

আগস্ট ১২, ২০১৭,৪:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

ফরিদপুর প্রতিনিধি : বর্তমান সরকারের নানাবিধ পদক্ষেপে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকার কার্যকরী পদক্ষেপ নেয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

শনিবার ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের উদ্যোগে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ধানের চারা বিতরণকালে মন্ত্রী একথা বলেন।

১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে সারের দাবিতে কৃষকদের আন্দোলনে পুলিশের গুলিতে ব্যাপক প্রাণহানির কথা উল্লেখ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘সরকার সবসময়ই জনসাধারণের পাশে রয়েছে। এক সময় সারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। এখন সার কৃষকের পেছনে ছোটে। কৃষির অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে।’

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম মারুফ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ফরিদপুরের তিনশ ৪০টি ভাসমান বীজতলা ও দুই একর ৭০ শতাংশ জমিতে আপদকালীন চারা রোপন করা হয়েছে, যা একশ একর জমিতে রোপন করা যাবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain