আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিমানবন্দরে আগুন ভারতীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার অফিস থেকে লেগেছে

আগস্ট ১১, ২০১৭,৭:০৬ অপরাহ্ণ

 
Spread the love

bdnewstv24 : শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ভারতীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার অফিস থেকে লেগেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বাহিনীটির পরিচালক (অপারেশন) গণমাধ্যমকর্মীদেরকে এই তথ্য জানান।

শুক্রবার বেলা একটা ৩৭ মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের বিশেষ দলকে বিমানবন্দর পাঠানো হয় বলে জানান শাকিল নেওয়াজ। তিনি নিজেও ছুটে যান সেখানে। যান বাহিনীটির আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দমকল বাহিনীর পাশাপাশি সেখানে পাঠানো হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কর্মীরাও যোগ দেয় সেখানে।

কোথায় আগুন লেগেছে-এ নিয়ে শুরু থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল। কেউ বলছিলেন দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ বলছেন তৃতীয় তলা থেকে আগুন লেগেছে। তবে বিমানের এক কর্মকর্তা জানান, মূল ভবনের তৃতীয় তলায় বেশ কয়েকটি এয়ারওয়েজের অফিস রয়েছে। সেখান থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি। তৃতীয় তলায় বাংলাদেশ বিমানের দুটি, এয়ার ইন্ডিয়ার একটি, কাতার এয়ারওয়েজের একটি, সৌদি এয়ারলাইন্সের একটিসহ আরও কয়েকটি এয়ারওয়েজের অফিস রয়েছে।

পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ সাংবাদিকদেরকে জানান, এয়ার ইন্ডিয়ার অফিসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘আগুন লাগার সাথে ফায়ার সার্ভিসের বিশেষ টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা অক্সিজেন নিয়ে সেখানে প্রবেশ করে এবং তিনটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরপরও তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশ তল্লাশি করা হয়।’

তবে আগুন লেগেছে বলে মানতে নারাজ এপিবিএনের সিনিয়র এএসপি মো আফতাব। তার দাবি, ধোঁয়া বের হচ্ছিল কেবল। আফতাব বলেন, ‘এয়ার ইন্ডিয়ার অফিসে শর্ট সার্কিট হয়। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। কিন্তু কোনো আগুন দেখা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা যখন পানি দেয় তখন ধোঁয়া আরও বেড়ে যায়।’

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম ঢাকাটাইমসকে বলেন, ‘একটি এয়ারলাইন্স অফিস থেকে আগুনের সূত্রপাত। এই মুহূর্তে সবকিছু স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে খুব বেশি ক্ষতি হয়েছে বলে মনে হয় না। কারণ, আমরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain