আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যথাসময়েই নির্বাচন, কোনো ফর্মুলায় লাভ হবে না: নাসিম

আগস্ট ৬, ২০১৭,১০:৩০ অপরাহ্ণ

 
Spread the love

bdnewstv24 : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ফর্মুলা দিয়ে লাভ কিছুই হবে না। রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতান্ত্রিক পার্টি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি আজিজুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম বাদশা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকে অনেক ফর্মুলা দিচ্ছেন। অনেক তত্ত্ব দিচ্ছেন। কোনো লাভ হবে না। সংবিধান থেকে আমরা এক বিন্দুও সরবো না। সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধের অনেক চেষ্টা হয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। ১৪ সালের নির্বাচন আটকাতে পারেননি এবারও পারবেন না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ থেকে আমরা সঠিকভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও ১৪ দল এক সাথে থাকবে। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এক সাথে সরকারও গঠন করবো।’

সভাপতির বক্তব্যে আরশ আলী বলেন, ‘অনেক সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন ও বাংলাদেশ সামরিক জান্তা বিরোধীসহ সব গণতান্ত্রিক লড়াই সংগ্রামে সবধরনের জেল-জুলুম, হুলিয়া ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নেতৃত্বদ্বয় আজীবন লড়াই-সংগ্রাম চালিয়ে গিয়েছেন। বিশেষ করে যারা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তারা।’

পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, গণতন্ত্রিপার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain