আগস্ট ৬, ২০১৭,১০:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়। তাতে বলা হয়, আজ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের এ তথ্য জানান তিনি।
ঈদুল ফিতরের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও ঈদুল আজহার উৎসব ভাতা মিলে মোট সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি অধ্যাপক আ. সালাম খান ও সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ প্রতিনিধিদলে ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain