আগস্ট ৬, ২০১৭,৮:০৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: চুয়াডাঙ্গা : প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার শ্বশুরবাড়ি পালিয়ে থাকা রাজবাড়ি জেলার রফিক মোল্লা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার লক্ষন দিয়া গ্রামের করিম মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত রফিক মোল্লা নিজে ফেসবুকে আইডি খুলে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে। এরপর রাজবাড়ি থানায় রফিক মোল্লার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকে সে চুয়াডাঙ্গাস্থ শহরের শান্তিপাড়ায় শ্বশুর আবু তাহেরের বাড়িতে আত্মগোপন করে থাকে। খবর পেয়ে রাজবাড়ি থানা পুলিশ চুয়াডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় আজ রোববার ভোরে তাকে গ্রেফতার করে রাজবাড়িতে নিয়ে যায় বলেও জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain