আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হোটেল রেইনট্রিতে ২ তরুণী ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ আবারও পেছালো

আগস্ট ৬, ২০১৭,৮:০৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: ঢাকা: বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়ে আগামী ১০ সেপ্টম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে তারিখ পিছিয়ে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৪ জুলাই মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ছিল।

মামলার আসামিরা হলেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে যাওয়ার কারণ দেখিয়ে সেদিন সময়ের আবেদন করেছিল আসামিপক্ষ। একই কারণে দেখিয়ে রোববার ফের সময়ের আবেদন করা হয়।

এ মামলার বাদী ধর্ষণের শিকার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গত ২৮ মার্চ তাকে এবং তার এক বন্ধবীকে ওই হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে তার অভিযোগ।

ঘটনার দুই মাস পর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার দুই বন্ধু এবং দুই কর্মচারীকে আসামি করে মামলা হয়।

আলোচিত ওই মামলার দুই মাসের মাথায় গত ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain