আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা করবেন

আগস্ট ৫, ২০১৭,৫:৪৯ অপরাহ্ণ

 
Spread the love

লাইফস্টাইল ডেস্ক : শরীরের ইম্যিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার ও ব্যায়াম বা শরীর চর্চার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন ওষুধ ছাড়াই আপনি বাড়াতে পারেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর যাতে শরীরের ইম্যিউন সিস্টেম শক্তিশালী হয় তার মধ্যে রয়েছে, মনখুলে হাসুন ও বাচ্চাদের সঙ্গে সময় কাটান, গান শুনুন অথবা নিজেই দু’লাইন গাইতে চেষ্টা করুন, অধিক চর্বিযুক্ত খাবার ও অধিক চিনিযুক্ত খাবার পরিহার করুন, বেশি করে মাছ খেতে চেষ্টা করুন, মাসরুম সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন, অধিক পরিমাণ সাইট্রাস ফুড বা লেবু জাতীয় ফল আহার করুন, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন, শরীরের যতœ ও বিশ্রাম নিন, অ্যালমন্ড জাতীয় ফল বেশি খান, অতিরিক্ত ঠান্ডা পানি পান ও ব্যবহার পরিহার করুন, প্রতিদিন প্রচুর পরিমাণ ভেজ ডায়েট বা শাক-সবজি আহার করুন।
বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, আপনি যদি ছোট বাচ্চাদের সঙ্গে খানিকটা সময় কাটান, দুষ্টুমি করেন, হাসি-ঠাট্টা করেন তাহলে শরীরের রোগ প্রতিরোধের জন্য দরকারি এন্টিবডি ও শ্বেত কণিকা বৃদ্ধি পায় যা ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে। অধিক চর্বি জাতীয় খাবার পরিহার এবং ফ্রেন্ডলি ফ্যাট যেমন: ফিসফ্যাট, ওমেগা-৩ ইত্যাদি আহারে প্রস্ট্যাগ্লান্ডিন হরমোন বাড়ায়। ফলে শক্তিশালী হয় ইম্যিউন সিস্টেম। অধিক পরিমাণ সাইট্রাস ফুড আহারে রক্তের ফ্যাগোসাইট নামক উপাদানের বৃদ্ধি ঘটে যা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। সাইট্রাস ফুডের মধ্যে রয়েছে, কমলা, লেবু, আঙ্গুর ইত্যাদি। মার্কিন গবেষণায় প্রতীয়মান হয়েছে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে মহিলাদের জন্য ঠান্ডা পানি কম ব্যবহার করতে বলা হয়েছে। যাদের কমন কোল্ড বা ঠান্ডা সমস্যা বেশি থাকে তাদের শরীরের ইম্যিউন সিস্টেম দুর্বল থাকে। তাই যাতে সর্দি-কাশি, ঠান্ডা কম লাগে তার দিকে খেয়াল রাখতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain