আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জন্মাষ্টমী নিয়ে ফেসবুক-টুইটারে অপপ্রচার নয়: আইজিপি

আগস্ট ৪, ২০১৭,৮:২৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মো: সোহাগ হোসেন: ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপনকে কেন্দ্র করে কেউ যদি ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে কোনো অপপ্রচার চালায় বা কোনো ধরনের ধর্মীয় উত্তেজনা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এই কথা বলেন। সভায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কে এম শহীদুল হক বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় আগতদের দেহ তল্লাশি, ইউনিফর্ম ও সাদা পোশাকে ফোর্স মোতায়েন, রেস্তোরাঁ বা রুফটপে নিরাপত্তা, শোভাযাত্রার রুটে সিসিটিভি স্থাপন, শোভাযাত্রার ভিডিও ধারণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। কোনো ব্যক্তি বা মহল জন্মাষ্টমীকে কেন্দ্র করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে অথবা কোনো ধরনের ধর্মীয় উত্তেজনা ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে। তিনি অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন ও সহিষ্ণুতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপনের জন্য হিন্দু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত হিন্দু নেতৃবৃন্দ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট শুভ জন্মাষ্টমী পালন করবে হিন্দু ধর্মাবলম্বীরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain