আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ছেলের কুড়ালের কোপে ঘুমন্ত পিতা নিহত

আগস্ট ৪, ২০১৭,৮:১৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সেলিম রেজা: খুলনা:পাইকগাছায় ঘুমন্ত পিতা নির্মল অধিকারী (৬০ কে কুড়ালের দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে প্রহ্লাদ অধিকারী (৩৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এসময় পুলিশ লাশের পাশ থেকে হত্যায় ব্যবহৃত কুড়াল ও ঘাতক ছেলে প্রহ্লাদকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভবানিপুর গ্রামে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার রাড়–লী ইউনিয়নের ভবানীপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নির্মল অধিকারী (৬০) প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে তার মানসিক ভারসাম্যহীন ছেলে প্রহ্লাদ (৩৫) কে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে ছেলে প্রহ্লাদ ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত পিতার মাথায় কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি পরিবারের লোকজন রাতেই বুঝতে পেরে স্থানীয় গ্রাম্য ডাক্তার গৌতমকে ডেকে বাড়িতে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশ থেকে হত্যায় ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ঘাতক ছেলে প্রহ্লাদকে আটক করে পুলিশের কাছে সোপার্র্দ করেছে।

শুক্রবার সকালে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, বিয়ের ১/২ বছর পর থেকে প্রহ্লাদের মস্তিস্ক বিকৃতি ঘটতে থাকে। বেশ কিছুদিন আগে পাবনার মানসিক হাসপাতাল থেকে তার পিতা-মাতা তাকে চিকিৎসা করে এনেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, পিতাকে হত্যার অভিযোগে ছেলে প্রহ্লাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই পরিমল বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আটক প্রহ্লাদ হত্যার কথা স্বীকার করেছে। তবে সে মানসিক ভারসাম্যহীন কিনা সে বিষয়টি যাচাই¬-বাছাই করে দেখা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain