আগস্ট ১, ২০১৭,৬:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যিনি হত্যাকান্ডের শিকার বলে পুলিশ জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান। নিহত স্বপ্না বেগম (৩৮) ওই এলাকার দিনমজুর গফুর মিয়ার স্ত্রী। গফুর মিয়া বলেন, গত সোমবার রাতে তিন সন্তান ও স্ত্রী স্বপ্নাকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন তিনি। কোন একসময় তার স্ত্রী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। ওই সময় ‘সন্ত্রাসীরা’ তার স্ত্রীকে হত্যা করে বলে ধারণা গফুরের। সন্দুরখান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিপন রায় বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গফুরের বাড়ি যান তিনি। ঘরের বাইরে হত্যার পর স্বপ্নাকে ভেতরে টেনে আনার আলামত রয়েছে। স্বপ্নার গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে; দেখে শ্বাসরোধে হত্যা বলে মনে হচ্ছে। প্রাথমিক তদন্তে স্বপ্নাকে হত্যার আলামত তারা পেয়েছেন বলে শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain