আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নতুন করে ক্যামেরার সামনে সানী-মৌসুমী

আগস্ট ১, ২০১৭,৬:২০ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : গত সোমবার থেকে আবারো নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ওমর সানী ও মৌসুমী। ‘আমি নেতা হবো’ নামের নতুন এ ছবি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবিটি প্রযোজনা করছেন শাপলা ফিল্মসের কর্ণধার সেলিম খান। একই নির্মাতা ও প্রযোজকের আরো চারটি ছবিতে দেখা যাবে সানী-মৌসুমীকে। এর মধ্যে নতুন আরো দুটির নাম ‘মামলা, হামলা, ঝামেলা’ ও ‘কেউ কথা রাখে না’। সবগুলো ছবিতেই থাকছেন শাকিব খান। সোমবার এ ছবির সেটে আরও দেখা গেছে ওমর সানী, মৌসুমী, পরিচালক উত্তম আকাশ ও কাজী হায়াতকে। ওমর সানী বলেন, আমি ও মৌসুমী নতুন এ ছবির কাজ শুরু করেছি। গতকাল থেকে একটি বিরহের গানের শুটিং চলছে। আরও কয়েকটি নতুন ছবিতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। ভিন্ন সব চরিত্রে দর্শকের সামনে হাজির হতে দেখা যাবে আমাদের। আজ শাকিব খান, বিদ্যা সিনহা মিম ও জান্নাত মিষ্টি ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে। আশা করি, দর্শক আমাদের নতুন ছবিগুলো পছন্দ করবেন। রাজধানীর আফতাবনগরে গানের শুটিংয়ের মাধ্যমে ‘আমি নেতা হবো’র ক্যামেরা ওপেন হয়। প্রথমদিনেই অংশ নেন ওমর সানী ও মৌসুমী। নব্বইয়ের দশকে সানী-মৌসুমী জনপ্রিয় জুটি হিসেবে বেশকিছু ছবি উপহার দেন। তাদের অভিনীত ছবি দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ ও  বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতেও তাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শক। এদিকে চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির ডাবিং সম্প্রতি শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ডিপজল। এ ছাড়া পরিচালক এ কে সোহেলের নতুন ছবি ‘পবিত্র ভালোবাসা’য় ফেরদৌসের সঙ্গে কাজ করছেন। খুব শিগগিরই এ দুটি ছবি সেন্সরে জমা হবে বলে জানা যায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain