আগস্ট ১, ২০১৭,৬:১৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক : প্রায় ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন তাদের। দুই সন্তানও রয়েছে। ছোট ছোট সমস্যা যে আসেনি তেমন নয়। তবে মোটের ওপর ভাল আছেন কাজল ও অজয় দেবগান। অন্তত বলি মহলের তেমনই ধারণা। বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকাতেও তাদের নাম ভাবা হয়। কিন্তু ইদানীং কাজল-অজয়ের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে চরম অশান্তি হচ্ছে। দাম্পত্য জীবনে সব ঠিক আছে তো? বিষয়টা ঠিক কী? সম্প্রতি সাক্ষাৎকারে কাজল বলেন, আমার সততার জন্য আমাকে অনেক দাম দিতে হয়। আর এ নিয়ে প্রায় রোজই অজয়ের সঙ্গে অশান্তি হয় আমার। কাজল জানিয়েছেন, তিনি একেবারেই ডিপ্লোম্যাটিক ভাবে কারও সঙ্গে মিশতে পারেন না। এমনকী কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও পরে পার্টিতে দেখা হলে কাজল হেসে কথা বলেন। আর এতেই নাকি রেগে যান অজয়। বাড়িতে তার সঙ্গে অশান্তি চরমে পৌঁছায়! কাজলের কথায়, আমি কোনও কিছু মনে রাখি না। কেউ মিথ্যে বললেনও তা ভুলে গিয়ে ভাল ব্যবহারের চেষ্টা করি। আর এতেই রেগে যায় অজয়। বলি মহলের প্রশ্ন, কাজল-অজয়ের মধ্যে এই সমস্যাগুলোই কি ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে? যদিও কাজল সে বিষয়ে ওই সাক্ষাৎকারে মুখ খোলোননি। তবে প্রশ্নটা ঘুরছে বলি মহলের অন্দরে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain