আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জরুরী নম্বর ‘৯৯৯’ যুক্ত হচ্ছে উবারের অ্যাপে

আগস্ট ১, ২০১৭,৬:০৮ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : জরুরী নম্বর ‘৯৯৯’ নিজেদের রাইডার অ্যাপে যুক্ত করার ঘোষণা দিয়েছে অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার। আজ মঙ্গলবার তথ্যটি জানিয়ে এতে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে উবারের ধারাবাহিক প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞার অংশ হিসেবে রাইডার অ্যাপে এই হেল্পলাইন নম্বর সংযুক্ত করা হচ্ছে। এর ফলে উবারের গাড়িতে ভ্রমণ করার জরুরি প্রয়োজনে যাত্রীরা ৯৯৯ নম্বরটি ডায়াল করে সরকারের কনট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অ্যাপের ভেতর ‘কল নাউ’ প্রেস করে বাংলাদেশের আইসিটি বিভাগ পরিচালিত জাতীয় হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করা যাবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাটনটি একবার প্রেস করার সাথে সাথে যাত্রীদের ফোনের ডায়ালে ৯৯৯ নম্বরটি চলে আসবে। এরপর জরুরি অবস্থার প্রকৃতি বুঝে যাত্রীরা ১ বাটন চেপে অ্যাম্বুলেন্স, ২ বাটন চেপে ফায়ার সার্ভিস, ৩ বাটন চেপে পুলিশের সহযোগিতা পেতে পারেন বা ০ প্রেস করে সরাসরি সরকারি প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেন। স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার কর্তৃপক্ষ গত ২২ নভেম্বর বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। এই সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ উবার অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে এর চালক হয়ে যেতে পারেন। যাত্রীরাও একই অ্যাপ ব্যবহার করে সেবা নিতে পারেন। তবে যাত্রা শুরুর তিনদিনের মাথায় উবারের সেবাকে ‘অবৈধ’ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা- বিআরটিএ। পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনার পর কার্যক্রমের অনুমোদন পায় উবার কর্তৃপক্ষ। মোবাইল অ্যাপ নির্ভর যাত্রী পরিবহন সেবা জনগণের জন্য উন্মুক্ত করতে আইন সংশোধন ও খসড়া নীতিমালা প্রণয়নেও হাত দেয় সরকার। এবার জাতীয় হেল্প লাইন নম্বর যুক্ত করার অনুমোদন পেল উবার কর্তৃপক্ষ। ৯৯৯ নম্বর যুক্ত করার বিষয়ে উবার ঢাকার জিএম অর্পিত মুন্ড্রা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের যতটা সম্ভব নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর। উবারের সাথে ইমার্জেন্সি নম্বর ৯৯৯ সংযুক্ত করার পদক্ষেপটি যাত্রার পূর্বে, যাত্রার সময় ও যাত্রার পরে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিজ্ঞাকে প্রতিফলিত করে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain