আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পরিবহন সেক্টরে পরিবর্তন আনতেই হবে: মেয়র আনিসুল

জুলাই ২৫, ২০১৭,১০:১৮ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে নতুন পরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনও হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকাকে বাসযোগ্য সুন্দর নগরীতে পরিণত করতে পরিবহন সেক্টরে পরিবর্তন আনতেই হবে, কীভাবে হবে আমি জানি না। তবে এর জন্য দরকার সাহস যা এই সেক্টরের নেতারা দিচ্ছেন। গত সোমবার রাজধানীর ‘মহাখালী ডিএনসিসি মার্কেট’ প্রাঙ্গণে ‘ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় এ কথা বলেন আনিসুল হক। পরিবহন খাতের সঙ্গে দাপ্তরিক কোনো যোগাযোগ নেই মেয়রের। তারপরও এ সমস্যার সমাধান নিয়ে ‘অনেক দিন ধরে’ আলোচনায় যুক্ত রয়েছেন বলে জানান আনিসুল।
তিনি বলেন, না আমরা লাইসেন্স দেই, না কন্ট্রোল করি, না টাকা পয়সা দেই… তবুও আপনাদের নেতাদের সাহস নিয়ে আজ থেকে দেড় বছর আগে চিন্তা শুরু করেছি। আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে আসব। এই সেক্টরে নতুন পদ্ধতি চালু করা অনেক কঠিন কাজ। আস্তে ধীরে এর প্রয়োগ অবশ্যই ঘটাব। নতুন পাঁচ হাজার বাস কিনে কে নেবে, কোথায় নেবে কিছু এখনও জানি না। নতুন সেই পরিবহন ব্যবস্থা কবে নাগাদ আসতে পারে- এ প্রশ্নে আনিসুল হক বলেন, “নতুন বাস নামানোর দাবি রয়েছে পরিবহন মালিক নেতাদের, আমাদেরও স্বপ্ন। নতুন টার্মিনালও করতে হবে। তবে বিষয়গুলো এত সহজ নয়। কাজ শুরু করেছি… নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এখনও, তবে আমার দায়িত্বের মেয়াদের মধ্যেই করব।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভায় পরিবহন খাতের বিভিন্ন দাবির কথা মেয়রের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা উন্নত সেবা দিতে চাই, সেজন্য ভাড়া পুনঃনির্ধারণ করা দরকার। নতুন পাঁচটি ডিপো প্রয়োজন। এ ছাড়া ছাত্র নামধারী যুবকরা ভাড়া নিয়ে ঝামেলা করে, কিছু হলেই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সারা দেশ থেকে আসা পরিবহন মালিক সমিতির সদস্যরা এ সভায় অংশ নেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain