আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

৪০০ অস্ত্রের ‘ভুয়া’ লাইসেন্স দেয়া আসামি সামসুল রিমান্ডে

জুলাই ৭, ২০১৭,৬:১৪ অপরাহ্ণ

 
Spread the love

রংপুর প্রতিনিধি : রংপুর জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ও পুলিশি যাচাইয়ের ভুয়া কাগজপত্র তৈরি বানিয়ে চারশ অস্ত্রের ভুয়া লাইসেন্স দেয়ার অভিযোগে গ্রেপ্তার সামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে দুদক।

শুক্রবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমানের আদালতে হাজির করে সামসুল ইসলামের সাত দিনের রিমান্ড চায় দুদক। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির বাদী দুদকের সহকারী পরিচালক আতিকুর রহমান।

৪৮ বছর বয়সী সামসুল ইসলাম রংপুর মহানগরীর খোর্দতামপাট নগরমীরগঞ্জ এলাকার সফিল উদ্দিনের ছেলে। রংপুর জেলা প্রশাসকের সই জাল করে ও পুলিশি যাচাইয়ের ভুয়া কাগজপত্র বানিয়ে চারশ অস্ত্রের ভুয়া লাইসেন্স দেয়ার অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে।

জানা গেছে, ১৯৮০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রংপুরে যত জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছিলেন সামসুল ইসলাম সবার সই জাল করে ভুয়া অস্ত্রের লাইসেন্স দিতেন। ডিসি অফিসের অফিস সহকারী হয়েও তিনি কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গত ১৮ জুলাই ডিসি অফিসের জিএম শাখায় অভিযান চালিয়ে অস্ত্রের লাইসেন্স, নগদ টাকা, এফডিআর ও সঞ্চয়পত্র উদ্ধার করা হয়। সেদিন থেকেই রংপুর ডিসি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সামসুল ইসলামকে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে তাকে গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

গত বুধবার রাত সাড়ে এগারটার দিকে র‌্যাব-১৩ একটি দল র‌্যাব-২ এর প্রধান শাখার গোয়েন্দাদের সহযোগিতায় ঢাকার নিউমার্কেট এলাকা থেকে সামসুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain